1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে সেনা-পুলিশের অভিযান, কলাবাড়িয়ায় পিস্তলসহ দেশীয় অস্ত্রের গোপন ভাণ্ডার উন্মোচন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে চালানো এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যান, তাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সম্প্রতি কলাবাড়িয়া এলাকায় কয়েকটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ অস্ত্রের মজুদ ঠেকাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়।

শনিবার রাত আড়াইটায় শুরু হয়ে সকাল সাড়ে সাতটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টার অভিযানে অংশ নেয় কালিয়া সেনা ক্যাম্প, নড়াইল সদর সেনা ক্যাম্পের একটি ইউনিট ও জেলা পুলিশের একটি দল। অভিযান চলাকালে এলাকার কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, ১০টি রামদা, দুটি সেনিদা, তিনটি চায়নিজ কুড়াল, সাতটি চা পাতি (দেশীয় ধারালো অস্ত্র), পাঁচটি টেটা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—জাহিদুল (৫০), পিতা: জলিল শেখ; জুলফিকার (৪৫), পিতা: হাবিবুর রহমান এবং শাহাবুদ্দিন (৪০), পিতা: মকবেল শেখ। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়া মাহবুব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আটকদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মাহবুবকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান-পরবর্তী সময়ে সেনা-পুলিশের টহল বাড়ানো হয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি অস্ত্রের মহড়া দিচ্ছিলেন ও সশস্ত্র অবস্থায় চলাফেরা করছিলেন। অভিযান শেষে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তাঁরা।

এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাত প্রতিরোধে নিয়মিত অভিযান চালানো হবে। সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park