1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইলে স্কুলছাত্রের রগ কাটার মামলায় চেয়ারম্যান সহ আসামি ৬

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মামুন হাচান- কো-অর্ডিনেটর- বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন

নড়াইল সদর উপজেলায় মোঃ আরিয়ান মোল্লা (১৬) নামে এক ছাত্রের হাত ও পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে আউড়িয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এস এম পলাশসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।আরিয়ানের দাদি মাসুমা বেগম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন, তুষার শেখ (৩৫), রয়েল শেখ (৩২), শিবশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোমানা পারভিন কেয়া (৩৮), কেয়ার বাড়ি গৃহপরিচারিকা নিশি (৩০), আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম পলাশ (৪২), কেয়ার ছেলে মোস্তাইন হাবিব এলহান (২০)।

গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আরিয়ান মোল্লার বাড়ি থেকে অভিযুক্তরা জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। পরে কাড়ার বিলে মুক্তর মাছের ঘের পাড়ে শিক্ষার্থী আরিয়ানের হাত-পায়ের রগ বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। আহত অবস্থায় আরিয়ান নিজেই অটোরিকশা করে নড়াইল সদর হাসপাতালে পৌঁছায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আরিয়ানকে যশোরে পাঠানো হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর দাদি বাদী হয়ে মামলা রজু করেছেন। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park