1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে স্কুল ছাত্রীকে ধর্ষণ , গ্রেফতার ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে লোহাগড়া উপজেলার নলদী এলাকা থেকে ধর্ষক সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে আটক করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।

 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয় ওই স্কুলছাত্রী। বখাটেরা তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে চড় থাপ্পড় দিতে শুরু করলে সঙ্গে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সঙ্গে ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে মাটিতে পড়ে গেলে তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বখাটেরা। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী তাদের শনাক্ত করলে তার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আটককৃত আসামীদের গ্রেফতার দেখায় পুলিশ।

 

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park