1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে স্কুল ফাঁকি দিয়ে আপন ব্যবসা সামলাতে ব্যস্ত থাকার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াইলে স্কুল ফাঁকি দিয়ে আপন ব্যবসা সামলাতে ব্যস্ত থাকার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

 

মোঃ জিহাদুল ইসলাম , নড়াইল

 

স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা-বানিজ্য নিয়ে ব্যস্ত থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে নড়াইলের লোহাগড়া উপজেলার চরবালিদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে। গত ২৩ জানুয়ারি এসব অভিযোগ তুলে ওই শিক্ষকের বদলী চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির একাংশ ও এলাকাবাসী। 

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বিদ্যালয় চলাকালীন সময় তার সরকারি দায়িত্ব পালন না করে হোমিও ও এ্যলোপথিক ঔষধের ব্যবসা এবং মোবাইল এজেন্ট ব্যাংকিং কাজে ব্যস্ত থাকেন। শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলাসহ আত্ম উন্নয়নমূলক কোন পদক্ষেপ গ্রহণ করেন না। স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবক এবং গ্রামের সচেতন মহল তাকে বারবার অনুরোধ করলেও তিনি বিদ্যালয়ে পর্যাপ্ত সময় দেন না। বিগত ১৫ বছর যাবত তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে তার উপর অর্পিত দাযিত্ব সঠিকভাবে পালন করেন নি। বরং বিদ্যালয়ের উন্নয়ন কাজ ব্যহত করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন৷

 

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত যে অভিযোগ দেয়া হয়েছে তা সত্য। অতিদ্রুত ওই শিক্ষককে বদলী করা হোক। 

 

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে আমি অন্য কোন কাজ করি না। কারও কাছে হয়তো আমি অপ্রিয় হতে পারি সেই জন্য অভিযোগ দিয়েছে৷ 

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন৷ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park