1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে হারানো ২০টি মোবাইল ও ৯৩,০০০ টাকা উদ্ধার, প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার:

নড়াইলের পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীরের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) গৌতম কুমার পাল ও এসআই (নিঃ) আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ও প্রতারণার মাধ্যমে হাতছাড়া হওয়া অর্থ উদ্ধারে কার্যকরী ভূমিকা রাখছেন।

এরই ধারাবাহিকতায়, অক্টোবর মাসে ২০টি হারানো মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৯৩,০০০ টাকা উদ্ধার করা হয়। অদ্য ১১ মার্চ ২০২৫, দুপুর ২:০০ ঘটিকায় পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের হাতে উদ্ধারকৃত বিভিন্ন মডেলের মোবাইল ফোন ও নগদ টাকা হস্তান্তর করেন।

মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এসব সম্পদ ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের আস্থার প্রতিদান দিয়েছে। ভুক্তভোগীরা সকলকে হারানো মোবাইল ফোন বা টাকা সংক্রান্ত বিষয়ে নিকটস্থ থানায় জিডি করার পরামর্শ দেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ দারা খানসহ সিসিআইসি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অন্যান্য কর্মকর্তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park