1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। এবারের ইজতেমায় ইন্দোনেশিয়া হতে ২টি দল ও দেশের বিভিন্ন এলাকা থেকে ১৫টি দল এসেছে। এছাড়া ও নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশগ্রহণ করছেন ইজতেমাতে।

বুধবার (১৬ অক্টোবর) শহরের মহিষখোলা বালুর মাঠে মাগরিবের নামাজের পরে বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়, যা আগামী ১৯ অক্টোবর তারিখে শেষ হবে।

তাবলীগ জামায়াতের নড়াইল জেলা জিম্মাদার অ্যাডভোকেট সৈয়দ আকিকুর রহমান জানান, মুসল্লিদের সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে জেলার বিভিন্ন জাইগা থেকে হাজার হাজার মুসল্লিরা এই ইজতেমায় অংশগ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইজতেমায় তাবলীগ জামায়াতের স্বনামধন্য আলেমগন আলোচনা পেশ করবেন। বুধবার থেকে শুরু হওয়া ইজতেমা আগামী ১৯ অক্টোবর দুপুর ১২টার দিকে মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বলে জানা গেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park