
মোঃ উজ্জল শেখ স্টাফ রিপোর্টার
নড়াইল কালিয়া উপজেলা ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নড়াইল ১ আসনের সংসদ বি,এম কবিরুল হক মুক্তির প্রচেষ্টায়, (৩ আগস্ট) রোজ শনিবার সকাল দশটার, সময় কালিয়া পৌর কমিউনিটি সেন্টারের আওয়ামী লীগের নেতা কর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের।মত বিনিময় সভার, আয়োজন করে কালিয়া উপজেলা আওয়ামী লীগ।উপজেলা সভাপতি এসএম হারুন অর রশিদ হারুন এর সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,চেয়ারম্যান, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমান ওসি, প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন নড়াইল ১ আসনের বারবার নির্বাচিত সংসদ বিএম কবিরুল হক (মুক্তি) অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)কালিয়া পৌরসভার মেয়র অহিদুজ্জামান হীরা প্রমুখ।