1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল কোর্ট চত্বরে আসামিদের ভিডিও করতে গেলে সাংবাদিকের ওপর আসামি ও স্বজনদের হামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলে আদালতের সামনে আসামিদের ভিডিও করায় সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি সজিব রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে নড়াইল জেলা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০১৫ সালে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামে শিশু শাহীন হত্যার ঘটনায় দুপুরে পাঁচ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। বিকেল ৪ টার দিকে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি শিমুল মল্লিক ও তার মা শামীমা বেগম এবং একই গ্রামের সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু ও সৈয়দ জাহাঙ্গীরকে প্রিজন ভ্যানে তুলছিলেন পুলিশ।

এসময় ভিডিও করতে গেলে সাংবাদিক সজিবকে আসামি ও তাঁর স্বজনরা প্রথমে গালিগালাজ করেন এবং হেলমেট হাতে এক স্বজন তেড়ে আসেন মারতে। পুলিশ হেফাজতে থাকা একহাতে হাতকড়া লাগানো অবস্থায় আসামি লিটন সজিবকে লাথি মারেন। পরে আসামির স্বজনেরা সজিবকে মারধর করেন।

সজিব রহমান বলেন, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আদালত চত্বর থেকে বের করে নেওয়ার সময় ক্যামেরা দেখে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। নিরাপদ দুরত্বে অবস্থান করলেও আসামির স্বজনরা হামলে পড়ে এমনকি হাতকড়া পরা অবস্থায় আসামিরাও হামলা চালায়। দুঃখের সাথে বলতে হচ্ছে আদালত এলাকায় পুলিশ থাকলেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন নিরাপত্তা নাই। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো।

এ ঘটনার নিন্দা জানিয়ে চ্যানেল টুয়েন্টিফোর ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন বলেন, আদালত রায় দিয়েছেন। আমরা পেশাগত দায়িত্ব পালন করবো এটা স্বাভাবিক। রাযের পর ক্ষিপ্ত হয়ে হাতকড়া পরিহিত অবস্থায় আসামি সাংবাদিকের উপর হামলা করবে এটা পুলিশের উদাসীনতা ছাড়া কিছু নয়। দায়িত্ব পালনকালে আসামির স্বজনরা হামলা চালাবে! দেশে সব ঘটনাকে কেন্দ্র করে বার বার সাংবাদিক কেন লাঞ্ছিত হবে? দুঃখের সাথে বলতে হচ্ছে আদালত এলাকায় সাংবাদিকদের নিরাপত্তা নাই। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে নড়াইল কোর্ট পুলিশের পরিদর্শক সরেস চন্দ্র বলেন, প্রথম থেকে উগ্র আচারণ করছিল আসামিরা। তাঁরা সাংবাদিককে গালিগালাজ করেছে৷ তবে আসামি সাংবাদিককে লাথি মারেনি। আর আসামিদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ একজন হেলমেট দিয়ে হয়তো এক সাংবাদিককে মারতে যায়। আসামিরা পুলিশের হেফাজতে ছিল, তাদের পক্ষে মারার কোনো সুযোগ নেই। স্বজনরা কোনো কিছু করে থাকলে, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে কি না, সেটা সেই সাংবাদিকের বিষয়। এঘটনায় নড়াইল জেলার কর্মরত সাংবাদিকদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park