1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল জেলার কালিয়া উপজেলায় ব্যালট বিতরণ অনুষ্ঠিত।

মোঃ মামুন হাচান
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মামুন হাচান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় নড়াইল-১ ও ২ আসনে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট বিতরণ করা হয়েছে।

আজ (০৭ ডিসেম্বর) রবিবার ভোর ৪টার সময় কালিয়া থানা প্রাঙ্গণ হতে কালিয়া উপজেলায় নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের কর্মকর্তারা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু শাহার উপস্থিতে ব্যালট পেপার বুঝিয়া নিয়া পুলিশ পাহারায় নিজ নিজ নির্বাচনী এলাকা উদ্দেশ্যে গমন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ্ত রায় দীপন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহদী হাসান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জেলা রিটানিং কর্মকর্তা অফিস সুত্রে জানা যায়, নড়াইল -১ আসনে মোট কেন্দ্র ১১০ টি ভোটার সংখ্যা ২লাখ ৭৫ হাজার ৪ শত ৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন,মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন । অপরদিকে নড়াইল ২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন,মহিলা ভোটার ১ লাখ ৮৩হাজার ৭৩৬ জন । নড়াইল-১ সংসদীয় আসনে মোট ৬ জন,অপর দিকে নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মোঃ ফসিয়ার রহমান বলেন
ভোর ৪ টায় শীত ও কুয়াশা উপেক্ষা করেই ব্যালট পেপার বিতরণে উপস্থিত হন সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট পেপার।

তিনি আরও বলেন ইতি মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোর ৪টায় দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতে ব্যালট বিতরণ করা হয়েছে।

নির্বাচন চলাকালীন কেউ কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করার জন্য মাঠে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park