1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল জেলার নড়াগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ-গুলিবিদ্ধ ২ আহত ৪ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার

 

নড়াইলের কালিয়া উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের দুইজন গুলিবিদ্ধ সহ ৪ জন আহত হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষে ৮টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। শুক্রবার (১৪জুন) রাত ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,বাঐসোনা ইউনিয়নের উকিল শেখ ও হাসমত শেখের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ চলে আসছিলো। কিছুদিন আগে উকিল শেখের লোকদের মারপিট করে হাসমত শেখের লোকেরা। এর প্রতিশোধ নিতে উকিল শেখের লোকেরা শুক্রবার রাতে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর করে এবং ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এসময় হাসমত শেখের ছেলে তুহিন শেখ ও বাচ্চু সর্দারের ছেলে তৌহিদুল সর্দার নামে দুজন গুলিবিদ্ধ হয়। আরো দুইজন আহত হয়। আহত দুজন হলেন সাহিদ শেখ ও নওশের শেখ ।গুলিবিদ্ধসহ আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ১৫ জুন শনিবার সকালে প্রতিপক্ষরা আরো ৪টি বাড়ি ভাংচুর করে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এদিকে ঘটনায়স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার। নড়াগাতি থানার ওসি মুস্তাফিজুর রহমান গুলিবিদ্ধ হবার ঘটনা স্বীকার করে বলেন,এলাকার শান্তি রক্ষা করতে পুলিশ মোতায়েন আছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park