1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল জেলা পুলিশোর আয়োজনে কনস্টেবল/নায়েকদের ১৭তম দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি নড়াইল

 

২২ জুন (শনিবার) সকাল ০৯ টায় নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইন্স ড্রিলসেডে ০৭ দিন মেয়াদী কনস্টেবল/নায়েকদের ১৭তম দক্ষতা উন্নয়ন কোর্সের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার বলেন, “পুলিশ সদস্যদের কর্তব্য কর্মে দক্ষতা অর্জন করানো এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।” তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার  বলেন, প্রশিক্ষণ শেষে পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল্যায়ন করা হবে। মূল্যায়নের রিপোর্ট ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহে প্রেরণ করা হবে এবং প্রত্যেকের সার্ভিস বুকে লিপিবদ্ধ করা হবে। তিনি পুলিশ সদস্যদের ড্রেস-আপ এবং সঠিকভাবে ডিউটি পালন করতে নির্দেশনা প্রদান করেন।

পরিশেষে পুলিশ সুপার ডিউটিতে অমনোযোগী ও কর্তব্যে অবহেলার কারণে পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে ট্রেনিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park