1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি,নড়াইল

নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে এবং লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তাজিম হোসাইন নামে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন প্রতিমধ্যে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের দত্তপাড়া বাস স্টান্ড এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park