
মনির খান, বিশেষ প্রতিনিধি
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযানে বাঁধন বিশ্বাস (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাঁধন বিশ্বাস নড়াইল সদর থানার ভাদুলীডাঙ্গা গ্রামের উত্তম বিশ্বাসের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ৭:৫০ মিনিটে নড়াইল সদর পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামস্থ পাসপোর্ট অফিস থেকে মুলিয়াগামী বটগাছের সামনে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম)-এর নেতৃত্বে এসআই মোঃ অহিদুর রহমান ও এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ বাঁধন বিশ্বাসকে আটক করেন।
তল্লাশির সময় তার কাছ থেকে ৪ বোতল অবৈধ মদ জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইলের মাদকবিরোধী কার্যক্রমে জেলা পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে এবং স্থানীয়রা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।