
মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের মালিবাগ এলাকা থেকে মাদক ব্যবসায়ের সাথে জড়িত হৃদয় (২৮) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত হৃদয় (২৮) যশোর জেলার কোতয়ালী থানাধীন বি বি রোডের মোঃ ইনতাজুল হকের ছেলে। ১০ ফেব্রুয়ারি’২৫ বিকাল ৩ টার দিকে নড়াইল সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্থ মালিবাগ মোড় আর্মি ক্যাম্পের সামনে নড়াইল হতে লক্ষীপাশা গামী হামদার্দ এক্সপ্রেস বাস পরিবহন হতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ অহিদুর রহমান,এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ ও এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হৃদয় (২৮)কে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।