
মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রুবেল মিনা(৩২) নামের ১ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবেল মিনা নড়াইল জেলার উপজেলার ছত্রহাজারী গ্রামের মোঃ আবু তালেব মিনার ছেলে।
২৮ নভেম্বর’ বিকালের দিকে লোহাগড়া থানাধীন নোয়াগ্রাম ইউনিয়নের দেবীবাজার হতে ছত্র হাজারী বাজারগামী মশিয়ার মোল্যার বসতবাড়ির সামনে পাকা রাস্তা হতে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মোঃ অহিদুর রহমান ও এএসআই নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রুবেল মিনা কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫ শত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।