
মাদক ব্যবসায়ের সাথে জড়িত রানা ফকির (২৭) ও রাসেল পারভেজ (৩৫) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ।
গ্রেফতারকৃত রানা ফকির নড়াগাতি থানাধীন শুড়িগাতীর আইয়ুব ফকিরের ছেলে ও রাসেল পারভেজ ও একই গ্রামের মৃত রাজিবুলের ছেলে।
আজ ৩০ অক্টোবর নড়াগাতি থানাধীন খাসিয়াল ইউনিয়নের পুটিমারি বাজার সাকিনস্থ হেমায়েত স্টোরের সামনে পাঁকা রাস্তা হতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এস আই (নিঃ) এফ এম তারেক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রানা ফকির ও রাসেল পারভেজ কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া উপরোক্ত রানা ফকির ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।