
চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
গতকাল রবিবার আব্দুর রহিম শেখ ঐ জমি থেকে কলা কাটতে গেলে বাঁধা দেয় সৎ ভাই পান্না ও সাহিন শেখ, শাকিল শেখ, নয়ন শেখ, সাগর শেখদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে।

এসময় দেশীয় অস্ত্রশস্ত্র রাম দা, লাঠির আঘাতে গুরুতর আহত হয় পান্না শেখ ও আব্দুর রহিম শেখ। পরে ৯৯৯ কল দিয়ে আব্দুর রহিম পুলিশের সহায়তা চাইলে নড়াগাতী থানার এস আই পুলক মন্ডল সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আব্দুর রহিম শেখ কে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানা যায়।