1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে এ ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাড.এস. এম আব্দুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহাবুবুর রশিদ লাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল।

সাধারণ সভায় বক্তব্য রাখেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দী, এড.আজিজুল ইসলাম, মো. আল-আমিন, মো. ইমরান হোসেন, নড়াইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. আলমগীর সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু প্রমুখ।

সভায় আহ্বায়ক কমিটিতে নতুন করে তিনজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- এড. আজিজুল ইসলাম, মো. আল-আমিন, মো. নুরুন্নবী সামদানী। এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park