1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল শ্রমিক কল্যান ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

নড়াইলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাযিত্বশীল ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার বিকালে স্কুল অব সাইন্স নড়াইলের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলার শাখার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আকিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর- কুষ্টিয়া অঞ্চলের (পরিবহন সেক্টর) অঞ্চল পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলী, বিশেষ অতিথি জামায়াতের জেলা নাযেবে আমির মাস্টার জাকির হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মাস্টার নবীর হোসাইন, মাওলানা তানভিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সভাপতি মো: সালাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

বক্তারা রোজার তাৎপর্য তুলে ধরেন এবং দেশে কুরআনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান। ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park