1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল সদর উপজেলার পূজামণ্ডপগুলোর মাঝে পুরস্কার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আজ ২৭ অক্টোবর, ২০২৪ তারিখ রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল-এর সম্মেলন কক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার এবারের আয়োজনে নড়াইল সদর উপজেলার পূজামণ্ডপগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময়ে ‘নান্দনিকতা’, ‘সাজসজ্জা’ ও ‘নিরাপত্তা’- এই তিন ক্যাটাগরিতে বিজয়ী পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মোঃ ফিরোজ শাহ এবং উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।

এবার ‘নান্দনিকতা’ ক্যাটাগরিতে নড়াইল সদর উপজেলায় বিজয়ী ঘোষিত হয় মহিষখোলা সার্বজনীন পূজা মন্দির। ‘সাজসজ্জা’ ক্যাটাগরিতে বিজয়ী মনোনীত হয় নড়াইল সদর উপজেলার কুড়িগ্রামে অবস্থিত শ্রী শ্রী শীতলাতলা পূজা মন্দির এবং ‘নিরাপত্তা’ ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে ঘোষিত হয় নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুরে অবস্থিত গোবরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park