1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থীর গণসংযোগ ও মোটরশোভাযাত্রা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল সংবাদদাতা

নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ বুধবার (২৭ আগস্ট) ব্যাপক গণসংযোগ ও মোটরশোভাযাত্রা করেছেন। দুপুরে কালিয়া উপজেলা সদর থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে মোটরশোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা সালামাবাদ, কলাবাড়িয়া, বাঐসোনা, জয়নগর, খাশিয়াল, হামিদপুর, পহরডাঙ্গা ইউনিয়নসহ চাপাইল ব্রিজ ও বড়দিয়া বাজার ঘুরে বিঞ্চুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এর আগে কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নড়াইল-০১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, নড়াইল-০২ আসনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, কালিয়া উপজেলা সভাপতি আলি হুসাইন, সাধারণ সম্পাদক কাজী মহসিন আলী, নড়াগাতী থানা সভাপতি হাফেজ হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, কালিয়া পৌর সভাপতি মুফতি আলী আজগর, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুব আন্দোলন কালিয়া শাখার সভাপতি মাওলানা আবুল হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-০১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিজয়ী হলে এলাকায় সড়ক, সেতু, শিক্ষা প্রতিষ্ঠানসহ অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি সব ধর্মের মানুষের নাগরিক সুবিধা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তাঁরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park