1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইল-১ আসনসহ সমগ্র নড়াইলবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন অধ্যাপক বি.এম. নাগিব হোসেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নড়াইল-১ আসনসহ সমগ্র নড়াইল জেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের নড়াইল-১ আসনের মনোনয়নপ্রত্যাশী, অধ্যাপক বি.এম. নাগিব হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন “তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদুল আযহা আমাদের শেখায় আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার মূল আদর্শ। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের অনুপম শিক্ষা যুগে যুগে মানুষকে সত্য, ধৈর্য ও দায়িত্ববোধের পথে অনুপ্রাণিত করেছে। এই পবিত্র দিনে নড়াইলের প্রতিটি ঘরে শান্তি, ভালোবাসা ও সম্প্রীতির আবহ ছড়িয়ে পড়ুক—এটাই আমার প্রার্থনা।”

তিনি আরও বলেন “নড়াইলের মানুষের সঙ্গে আমার সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং গভীর আত্মিক। আমি বিশ্বাস করি, দলমত নির্বিশেষে সকলে মিলেই আমরা একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ নড়াইল গড়ে তুলতে পারি। ঈদের আনন্দ হোক সবার জন্য—সাম্যের ভিত্তিতে গড়া সমাজেই শান্তির বীজ রোপিত হয়।”

অধ্যাপক বি.এম. নাগিব হোসেন এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণের প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park