1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের হরিশপুর গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির মালিককে জিম্মি করে হাত মুখ বেধে নগদ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে হরিশপুর গ্রামের স্কুল শিক্ষক সাইদুর রহমানের বাড়ীতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে সংঘবদ্ধ ডাকাত দল একতলা পাঁকা ভবনের গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে স্কুল শিক্ষক সাইদুর রহমান ও তার স্ত্রীকে এবং মেয়েদেরকে  জিম্মি করে নগদ ১২ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমরা খবর পেয়ে এসে জানতে পারি সাইদুর স্যারের বাড়িতে রাতে ডাকাতি হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগীরা থানায় এখনো লিখিত অভিযোগ করেননি। ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park