1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীতে ইউপি সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

 

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে ২নং ওয়ার্ড সদস্যের ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াগাতী থানার ওসি (তদন্ত) মো. বোরহান উদ্দিন।

নিহত আনিচ শেখ (৩৬) কলাবাড়িয়া গ্রামের মোসারেফ শেখ ওরফে মোসা শেখের ছেলে এবং কলাবাড়িয়া ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখের ছোট ভাই। ওসি (তদন্ত) বোরহান উদ্দিন জানান, চর কান্দিপাড়া টুকু মোল্যার ইট ভাটার দক্ষিণ পাশে আনিচ শেখ এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় হত্যাকারিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, কলাবাড়িয়া গ্রামে আবেদ শেখ, রিপন শেখ এবং সোহেল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জেরে হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

 

এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park