1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীতে নাশকতা মামলার আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতীতে দুটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি শওকত চৌধুরীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নড়াগাতী থানা পুলিশের এসআই মতিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির পাশ থেকে তাকে আটক করেন।

গ্রেফতার শওকত চৌধুরী নড়াগাতী থানার দেবদুন গ্রামের মৃত মুজিবুর চৌধুরী ওরফে গিরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নড়াগাতী থানা বিএনপির সহসভাপতি নওশের আলী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সরাফত আলী সবো বাদী হয়ে দুটি নাশকতা মামলা দায়ের করেন। এসব মামলায় সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, কাজী সরোয়ার, খান শামীম রহমান, সালাউদ্দিন বসির, আলাউদ্দিন চৌধুরী, শওকত চৌধুরী, ফোরকান মোল্লাসহ একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তি নি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park