1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

নড়াগাতীতে বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী থানার ৬৫ নম্বর ডি এফ রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার মজুমদার, শিক্ষক মো. খান জান আলী, পিটিএ সভাপতি মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থীদের অভিভাবক মো. রাসেল চৌধুরী ও মো. মুন্নু শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার মজুমদার জানান, ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে সাতজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চারজন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তারা হলো— ফারিয়া, রাকা, ইসমাইল ও জান্নাতুন মাইশা। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক ও বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করে কৃতী শিক্ষার্থীরা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকেরা।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park