1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতীতে শিক্ষার্থী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতী উপজেলায় শিক্ষার্থী আল-মামুন হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে সোমবার (২৫ আগস্ট) স্থানীয়রা মানববন্ধন করেছেন। ফেস্টুন হাতে নিয়ে থানা সংলগ্ন যোগানীয়া বাসস্ট্যান্ডে শতাধিক মানুষ অংশ নেন। নিহতের স্বজন, শিক্ষক ও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধনে উপস্থিত ছিলেন।

স্থানীয় মোঃ তনু শেখ বলেন, “অতিবাহিত এতদিনেও পুলিশ কোনো আসামী আটক করতে পারেনি এবং স্কুল কর্তৃপক্ষও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা দুঃখজনক। হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

যোগানীয়া ডুমুরীয়া নলামারা হাই স্কুলের শিক্ষক খাইরুল আলম ভুঁইয়া বলেন, “প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।” নিহতের মামা আমানত ইসলাম পারভেজ বলেন, “চলতি মাসের ৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় আল-মামুনের মৃত্যু হয়েছে। ১১ আগস্ট মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও কোনো আসামী আটক করতে পারেনি। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আজকের মানববন্ধন।”

নিহতের বাবা হাবিবুর রহমান ও বোন মুসলিমা ও জাকিয়া সুলতানা বলেন, “আল-মামুনকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। কিশোর গ্যাং-এর বর্বরতার শিকার আর কোনো শিশু যেন না হয়।” প্রসঙ্গত, গত ২২ জুলাই যোগানীয়া বাজারের প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে গেলে একই এলাকার নলীন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে শিমুল কাঁচি দিয়ে আল-মামুনের গলায় আঘাত করেন। চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তার মৃত্যু হয়। ১১ আগস্ট নিহতের বাবা মোঃ হাবিবুর রহমান নড়াগাতী থানায় ১৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। আজ পর্যন্ত কোনো আসামী আটক না হওয়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park