
নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার নড়াগাতী থানার পানিপাড়া গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুল ইসলাম মুসল্লী কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার বিকেল ৪টায়, নড়াগাতী থানার এসআই এফ এম তারেক এবং এএসআই মাহমুদ করিম এর নেতৃত্বে একটি পুলিশ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামী জি আর মামলা নম্বর ৮৮/২১ এর অধীনে ১ বছরের সাজাপ্রাপ্ত। তিনি পানিপাড়া গ্রামের আজিজার মুসল্লীর ছেলে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামির অবস্থান সম্পর্কে গোপন তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে।
গ্রেফতার পর, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে নড়াগাতী থানার (অফিসার ইনচার্জ) বলেন, “আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে গ্রেফতার করেছি এবং তার বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ কর্তৃপক্ষ গোপন তথ্য প্রদানকারী ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে আরও অভিযানে সফলতার আশা ব্যক্ত করেছেন।