
নিজস্ব সংবাদদাতা,
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী ইউনিয়নের ঐতিহ্যবাহী সি.এম.বি.ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাগুডাঙ্গার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে খুলনা বিভাগের বিভাগীয় পরিচালক ও ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশের দক্ষ প্রশাসক জনাব আনিসুজ্জামান সিকদারকে মনোনীত করা হয়েছে।
তিনি সাবেক সংসদ সদস্য জনাব আবুল বাসার শিকদারের সুযোগ্য পুত্র।
এদিকে তাঁকে সভাপতি হিসেবে মনোনীত করায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, জনাব আনিসুজ্জামান সিকদারের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়টি আরও উন্নতি ও সুনাম অর্জন করবে।