1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতীতে সোনালি আঁশে ভরেছে মাঠ, বাম্পার ফলনে আশাবাদী কৃষকরা দামে অনিশ্চয়তা থাকলেও ভালো উৎপাদনে মুখে হাসি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নিজস্ব সংবাদদাতা, নড়াগাতী (কালিয়া), নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলা ও নড়াগাতী থানায় এ বছর পাটের বাম্পার ফলনে কৃষকদের মাঝে ফিরে এসেছে পুরোনো আনন্দ। উপজেলার মাঠজুড়ে দুলছে সোনালি আঁশ—পাট কাটার দৃশ্য এখন প্রতিটি ইউনিয়নেই নৈসর্গিক চিত্র হয়ে উঠেছে। সূর্যের আলোতে রোদঝলমলে পাট দেখেই কৃষকের মুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি। যদিও বাজারদরের বিষয়টি নিয়ে কৃষকদের মাঝে কিছুটা শঙ্কা রয়ে গেছে।

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিক জানান, “চলতি মৌসুমে কালিয়ায় প্রায় ৪৪০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন অত্যন্ত ভালো হয়েছে। অনেক জায়গায় বিঘা প্রতি ১০ থেকে ১২ মণ পর্যন্ত পাট পাওয়া যাচ্ছে।”

পুরুলিয়া, মাউলী, পাঁচগ্রাম, হমিদপুর, জয়নগর, বাঐসোনা, পহরডাঙ্গা ও কলাবাড়িয়া ইউনিয়নের মাঠজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পাট কাটার কাজ। প্রতিটি ঘরে ঘরে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

পহরডাঙ্গা ইউনিয়নের চাষি তৌহিদ শেখ বলেন, “জমির ফলনে আমরা খুবই খুশি। আলহামদুলিল্লাহ, এবার ভালো পাট হইছে। এখন যদি বাজারে দামটা ভালো পাই, তাহলে সারা বছরের ঘাটতি মিটানো সম্ভব হবে।” তবে এখনো স্থানীয় হাটে নতুন পাট ওঠা শুরু হয়নি। বাজারদর নিয়ে অনিশ্চয়তা থাকলেও কৃষকেরা আশা করছেন সরকার ও কৃষি বিভাগের নজরদারিতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে থাকবে এবং তারা ন্যায্য দাম পাবেন। স্থানীয় কৃষি বিভাগ জানায়, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকানো গেলে কৃষকরা ন্যায্য লাভ নিশ্চিত করতে পারবেন।

পাট ও পরিবেশবিদেরা বলছেন, বিশ্বজুড়ে পাটজাত পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে হলে গ্রামাঞ্চলের পাটচাষিকে ন্যায্য মূল্য, সরবরাহ চেইন ও প্রক্রিয়াজাতকরণে রাষ্ট্রীয় সহায়তা বাড়াতে হবে।

বিশেষজ্ঞরা মনে করেন, একসময়কার ‘সোনালি আঁশ’খ্যাত পাটকে টেকসই অর্থনীতির অংশ করতে হলে মাঠ পর্যায়ের উৎপাদককে সুরক্ষা না দিয়ে কেবল রপ্তানির স্বপ্নে উন্নয়ন সম্ভব নয়। নড়াগাতীসহ দেশের পাটচাষি অঞ্চলগুলোতে সমন্বিত বাজারনীতি ও সহায়ক ব্যবস্থাপনা থাকলে পাট হতে পারে আবারও দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা আয়কারী খাত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park