1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইল জেলার নড়াগাতী থানার পুলিশ মাদক ব্যবসায় জড়িত মোঃ মামুন ভূঁইয়া (২৫) ও মোঃ আব্দুল্লাহ সরদার (২০) নামের দুই যুবককে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। ধৃতরা পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল ও মূলশ্রী গ্রামের বাসিন্দা।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম. তারেক ও পুলিশ ফোর্স বুধবার বিকেল ৬টার সময় অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় ধৃতদের কাছ থেকে অবৈধ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, ধৃতরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে মাদক সরবরাহে জড়িত ছিল। এ ঘটনার পর নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, “মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ অভিযান অব্যাহত রাখছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park