1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতীর উত্তর ডুমুরিয়ায় পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক: চৌধুরী জুয়েল রানা

নড়াইল জেলার নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামে মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দুপুরে পুকুরে ডুবে আমেনা খানম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আল-আমিন মুন্সীর একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা খানম দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং উদ্ধার করে। পরে দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির অকাল মৃত্যুতে পুরো উত্তর ডুমুরিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আমেনা ভীষণ প্রাণচঞ্চল ও আদরের ছিল। হঠাৎ এই মৃত্যুর খবরে এলাকাবাসী মর্মাহত।

নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “এটি নিছক একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park