1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীর পহরডাঙ্গায় জলাবদ্ধতায় হাজারো মানুষের সীমাহীন দুর্ভোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নিজস্ব সংবাদদাতা, নড়াগাতী (কালিয়া), নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল নড়াগাতীর পহরডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রাম টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। চাপাইল, মূলশ্রী, চর মধুপুর, বাগুডাঙ্গা, পহরডাঙ্গা, সরসপুর, পাখিমারা, বল্ল্যাহাটি, ডহর বল্ল্যাহাটি ও কচুয়াডাঙ্গা গ্রামের কয়েক হাজার মানুষ এ পরিস্থিতিতে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে খানা-খন্দর বালু দিয়ে ভরাট করে বসতবাড়ি নির্মাণের কারণে পুরনো পানি নিষ্কাশনের ব্যবস্থা—যেমন কালভার্ট ও পাইপলাইন—অচল হয়ে পড়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই গ্রামগুলো প্লাবিত হচ্ছে। টানা বর্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। চলাচলে ভোগান্তির পাশাপাশি দেখা দিয়েছে রোগবালাই, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলজ ও বনজ গাছ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, গর্ভবতী নারী ও প্রবীণদের জন্যও তৈরি হয়েছে মারাত্মক সমস্যার পরিবেশ।

যদিও ইউনিয়নের পাশ দিয়ে মধুমতী ও আঠারো বাকি নদী এবং বেশ কয়েকটি খাল প্রবাহিত হয়েছে, তবে এসব জলপথের সঙ্গে পুরনো নিষ্কাশন ব্যবস্থা সংযুক্ত না থাকায় সৃষ্টি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। স্থানীয়দের আশঙ্কা, পরিকল্পনাহীনভাবে এভাবে বালু ও মাটি ভরাট চলতে থাকলে পহরডাঙ্গা ইউনিয়ন এক সময় বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “টানা বর্ষণে জলাবদ্ধতা হয়ে এলাকা প্লাবিত হয়েছে। মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। আমরা তাৎক্ষণিক পানি নিষ্কাশনের জন্য দিনরাত প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সচেতন মহলের মতে, পুরনো নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং নতুন করে পরিকল্পিত পানি নিষ্কাশনের উদ্যোগ নিলেই জলাবদ্ধতার সমস্যা নিরসন সম্ভব। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর আন্তরিক সমন্বয়ের কোনো বিকল্প নেই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park