1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীর বড়দিয়ায় নৌকার বিশাল মিছিল অনুষ্ঠিত । 

মোঃ জিহাদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ জিহাদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার অন্তর্গত বড়দিয়া খাশিয়াল ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগসংগঠনের উদ্দোগে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪ টায় ঐতিহ্যবাহী বড়দিয়া বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কর্মী ও সমর্থকেরা ভ্যান ও মোটরসাইকেল শোভাযাত্রা করে মুর্হুমুহু স্লোগানে বিএম কবিরুল হক মুক্তির নৌকার নির্বাচনী অফিসে জমায়েত হয়। অতঃপর হাজার হাজার কর্মী সমর্থক ভিম্বার মোড় হয়ে কলেজ প্রদক্ষিন করে বড়দিয়া বাজারের উত্তরাংশে মাশরাফির বিন মর্ত্তুজার নির্বাচনী অফিসে শুভেচ্ছা বিনিময় করে চৌরাস্তায় এসে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ৭ জানুয়ারী ভোটের মাঠে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, নড়াগাতী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত চৌধুরী, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবু সুলতান শেখ, থানা যুবলীগের সদস্য চৌধুরী আনিচুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোল্যা শাহাদত হোসেন, কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মুমুদ, থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খান, গন্যমান্য ব্যক্তিত্ব শেখ হাসিকুল আলম, থানা আওয়ামীলীগের সাবেক সদস্য আলী খান, ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মিজানুর মোল্যা ৪ নং ওয়ার্ডের সভাপতি মনোজ সরকার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, মাউলী ইউনিয়ন আ’লীগের সভাপতি আরোজ খান, সাধারন সম্পাদক শান্ত স্বর্ণকার, থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ঝন্টু মোল্যা, সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মী ও সমর্থকবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park