1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

শনিবার ০২ ডিসেম্বর নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান কালিয়া সার্কেল অফিস, কালিয়া থানা, নড়াগাতী থানা ও বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপারকে স্ব স্ব থানার অফিসার ইনচার্জবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপারকে সালাম প্রদান করেন। তিনি অফিসার ও ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার থানা ও তদন্ত কেন্দ্রে আগত ভুক্তভোগীদের সাথে সুন্দর ব্যবহার করতে বলেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে বলেন। পুলিশ সুপার  মোহাম্মদ মেহেদী হাসান থানা পরিদর্শনকে স্মরণীয় রাখতে কালিয়া থানা চত্বরে একটি ফলজ চারা “চায়না কমলা” এবং নড়াগাতি থানা চত্বরে একটি “কৃষ্ণচূড়া” ফুলের চারা রোপন করেন।

এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) প্রণব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার(কালিয়া সার্কেল) শেখ তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সুকান্ত সাহা, অফিসার ইনচার্জ, নড়াগাতী থানা মোঃ ইলিয়াস হোসেন, পুলিশ পরিদর্শক(নিঃ), বড়নাল তদন্ত কেন্দ্র, নড়াইলসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park