1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতী পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা, আহত ১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার

 

নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানীয়া গ্রামের রাজিব বালা কে পিটিয়ে আহত করেছে। ২২শে জুন (শনিবার) দুপুর ০১টায় ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার রাজিব বালাকে (৩৫) কে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তিনি নড়াইল জেলার নড়াগাতীর থানার খাল যোগানীয়া গ্রামের রবীন বালার পুত্র।ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায় পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে, দুই বছর আগে রাজিব বালা তাদের উপর হামলা করেছিল তারই প্রতিশোধ নিতে এই হামলার শিকার হয়েছে রাজিব বালা।

আগে থেকে ওৎ পেতে থাকা যোগানীয়া গ্রামের ইব্রাহিম খান এর ছেলে রাসেল খান, আমিনুর খান ও বোচা খানের ছেলে শরিফুল খান রাজিব বালাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে আসলে তাকে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে এলাকাবাসীরা তাকে দ্রুত গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park