1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীর বাঐসোনা বড়ঘাট বাজারে শীতের পিঠা বিক্রির ধুম।

চৌধুরী জুয়েল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

শীতের আগমনে বিভিন্ন ধরনের শীতের পিঠার পসরা সাজিয়ে বসেছে পঞ্চাশোর্ধ মিনারা বেগম বাঐসোনা বড়ঘাট বাজার এলাকায় বিকাল বেলায় তিনি বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করেন। যদিও এখনো শীতের আমেজ তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে শীত না পড়লেও পিঠা বিক্রির ধুম পড়েছে ফুটপাতে এসব দোকান গুলোতে ভিড় করছেন পিঠা প্রেমীরা। সিরিয়াল দিয়ে পিঠা খাচ্ছেন স্থানীয় মানুষজন। আবার অনেককেই এসব দোকান থেকে পরিবারের সদস্যদের জন্য পিঠা নিয়ে যেতেও দেখা যায়।

নড়াগাতীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে । সড়কের পাশের ফুটপাত গুলোয় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি। এসব দোকানে বিক্রি হচ্ছে চিতই, ভাপা ও ভাজা পিঠা। পিঠা কেনার জন্য রীতিমত সিরিয়ালে দিতে হচ্ছে ক্রেতাদের। চিতই পিঠার সঙ্গে ক্রেতার চাহিদা অনুযায়ী দেওয়া হয় সরিষা বাটা, ধনিয়া পাতা বাটা, রাই বাট। প্রতিটি চিতই পিঠা ৫ টাকা ভাপা পিঠা ১০ টাকা বিক্রি করছে।

পিঠা কিনতে আসা আলেম মোল্লা জানান, ‘শীতের সময় পিঠার প্রতি আগ্রহ বেড়ে যায়। গরম গরম চিতই পিঠার সঙ্গে বিভিন্ন মসলা মুখে পানি এনে দেয়। ব্যস্ত জীবনে বাসায় পিঠা বানানোর সময় না থাকায় তাই দোকান থেকে বাসায় পিঠা কিনে নিয়ে যাচ্ছি। শীত আর পিঠা কেমন যেন একে অপরের সঙ্গে সম্পর্কিত, ছোট বেলায় মা পিঠা বানিয়ে দিতো আর সন্ধ্যার সময় স্কুল থেকে পাওয়া নতুন বই নিয়ে পড়তে পড়তে পিঠা খেতাম, সেগুলো এখন স্মৃতি হলেও শীত আসলে পিঠা খেতেই হবে , তাই এখন দোকানে আসলাম পিঠা খাওয়ার জন্য।

বন্ধুদের সঙ্গে পিঠা খেতে আসা চৌধুরী জুয়েল রানা বলেন, ‘শীত আসলে প্রায়দিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পিঠা খেতে চলে আসি। এটা একটা আলাদা আনন্দ।’

পিঠা বিক্রেতা মিনারা বলেন, ‘চালের গুঁড়া দিয়ে চিতই ও ভাপা পিঠা বানাই। চিতই পিঠার সাথে শুটকি ভর্তা,সরষে ভর্তা দেয়া হয়, পিঠার মান ভালো হওয়ায় সিরিয়াল দিয়ে সবাই পিঠা খায়। সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত পিঠা বিক্রি করি আমি, তাতে প্রতিদিন আমি প্রায় ৪০০ থেকে ৫০০ শত টাকার পিঠা বিক্রি করি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park