1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতী সৌদি প্রবাসী ব্যাবসায়ী মোল্লা মফিজুর রহমানের ঈদ উপহার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধি

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর বিশিষ্ট ব্যবসায়ী সৌদি প্রবাসী ও নড়াগাতি থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা মফিজুর রহমান অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে ঈদ উপহার ১০ হাজার অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ শুর করেন।ঈদ উপহার বিতরণ কার্যক্রমের দ্বিতীয় দিনে পহরডাঙ্গা ইউনিয়নের ১ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন।

২৮ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় ইউনিয়নের বাগুডাঙ্গা বড়মাঠ সংলগ্ন বট তলায় ও ইউনিয়ন পরিষদে এ ঈদ উপহার নিজ হাতে বিতরণ করেন তিনি। এ সময় মুলশ্রী উত্তর পাড়া জামে মসজিদের উন্নয়নে নগদ অর্থ প্রদান করেন মফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিত মোল্যা,সাবেক সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মোল্যা, ইউপি চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলামসহ আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ সময় সৌদি প্রবাসী মোল্যা মফিজুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নড়াগাতী থানার ৬ ইউনিয়নের ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজ অর্থায়নে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছি। সকলের কাছে দোয়া কামনা করে আগামীতে যাতে আরো বেশী মানুষকে সহযোগিতা করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে ৭ দিন ব্যপী পর্যায়ক্রমে নড়াগাতী থানার ৬ ইউনিয়নে ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ আয়োজন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও থানা আ’লীগের সহ সভাপতি মোল্যা মফিজুর রহমান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park