1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নতুন প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খবর প্রতিবেদন

আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকারে মন্ত্রিসভায় যুক্ত হওয়া নতুন সাত প্রতিমন্ত্রীর দফতর বণ্টন করা হয়েছে। তাদের দফতর বণ্টন করে শুক্রবার (১ মার্চ) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

প্রজ্ঞাপনে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

 

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

 

এছাড়া বেগম রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য ‍ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এর আগে বিকেলে সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শুক্রবার (১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি আজ (১ মার্চ) শুক্রবার সরকারের সাত প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন।

 

সন্ধ্যা সাড়ে সাতটার পর বঙ্গভবনে নতুন প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাদের নিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪ জনে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park