1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নদী বাঁচাও দেশ বাঁচাও

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস এম দেলোয়ার হোসেন।

 

গোসল, খাওয়া, নৌ-চলাচল

কৃষি, মৎস্য, পরিবেশ;

নদীর ব্যবহার বহুমাত্রিক

বন, শিল্প, প্রতিবেশ।

দখল, দূষণ, অ-নাব্যতা

ভাঙ্গন প্লাবন, জলোচ্ছ্বাস;

ব্যবস্থাপনার অতি সঙ্কট

আমজনতার নাভিশ্বাস।

দখল, দূষণ হতে যদি

মুক্ত করো নদী,

স্বচ্ছ জলের ধারা তাতে

বইবে নিরবধি।

নাব্যতা সঙ্কট যদি

দূর করিতে চাও,

শাখা-প্রশাখাসহ নদী

খনন করে নাও।

খালে বিলের সাথে নদীর

সংযোগ বাড়াই দিলে,

মৎস্য সম্পদ বৃদ্ধি তথায়

মিলবে পলে পলে।

তেল নিঃসরণ, পলিথিন আর

কীটনাশক হতে,

রক্ষা করো নদী যদি

পরিবেশ বাঁচে তাতে।

নদীতে বর্জ্য না নিক্ষেপের

আচরণ বিধি যদি মানি,

বাঁচবে নদী বাঁচবে উদ্ভিদ

বাঁচবে জলজ প্রাণী।

বেসিন ভিত্তিক ব্যবস্থাপনা

সমন্বিত হলে দেশে

নদীর হবে উন্নয়ন

স্বস্তি মিলবে শেষে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park