
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী হাসিনার উপস্থিতিতে রোববার (২৩ জুন ২০২৪) গণভবনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রতিরক্ষা সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।