1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নবাগত ইউএনও উম্মে হাফসা নাদিয়ার সঙ্গে দক্ষিণ ধুরু তরুণ যুব সংঘের শুভেচ্ছা বিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবো উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া যোগদান উপলক্ষে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমুখী মানবিক সংগঠন দক্ষিণ ধুরু তরুণ যুব সংঘ–এর উদ্যোগে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ইউএনও উম্মে হাফসা নাদিয়াকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক উদ্যোগে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দক্ষিণ ধুরু তরুণ যুব সংঘের সভাপতি সাজন মিয়া, এলাকাবাসীর প্রতিনিধি আমজাত হোসেন, সম্মানিত দাতা সদস্য খালেকুজ্জামান সুমন, সহ-সভাপতি নাহিদ মাহাদীন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন রবিন এবং সংগঠনের সদস্য সানি, বিজয়, মাহিন, নাদিম, আলিফ, শান্ত, মাহাদীসহ অন্যান্য সদস্যরা।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আইনসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সকল উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park