1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান

মোছাঃ নিছপা আক্তার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোছাঃ নিছপা আক্তার – হবিগঞ্জ জেলা প্রতিনিধি

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার নবাগত পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা হবিগঞ্জ জেলায় যোগদান করেন।

এবং ঐ দিন রাতেই বিদায়ী পুলিশ সুপার এস এম মুরাদ আলি নবাগত পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা ও ফুল দিয়ে বরণ করে নেন এবং পুলিশ সুপার হবিগঞ্জ এর দায়িত্বভার বুঝিয়ে দেন।

পুলিশ সুপার আক্তার হোসেন, বিপিএম-সেবা ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। অত্র জেলায় যোগদানের পূর্বে তিনি উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি, ঢাকায় কর্মরত ছিলেন।

জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নবাগত পুলিশ সুপার প্রিয় হবিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন হবিগঞ্জের জনগণ বাস্তবিকই বন্ধুভাবাপন্ন। আমি সর্বদাই হবিগঞ্জবাসীর নিকট আইনের প্রতি আনুগত্য আশা করি। যেহেতু পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা দুঃসাধ্য তাই আমি আপনাদের গুরুত্বর্পূণ ও সুচিন্তিত পরামর্শকে সর্বদাই স্বাগত জানাই। আপনাদের চারপাশে প্রতিনিয়ত ঘটমান অপরাধ সংক্রান্ত তথ্য প্রদানকে আমরা উৎসাহিত করি এবং এ ধরনের সংবাদ ও সংবাদদাতার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় আমরা সর্বদাই সচেতন।

তিনি আরো বলেন, আমি কাজের মাধ্যমে হবিগঞ্জবাসীর আস্থা ও বিশ্বাস অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় নবাগত পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা চ্যালেঞ্জ বলেও জানান। তবে আগামী দিনগুলোতে হবিগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ হবিগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),হবিগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park