1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নরসিংদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার, নরসিংদী

“সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, কন্যার অগ্রগতির নিশ্চয়তা দিন”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবে বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ড, রায়পুরা রোডে বেলাব মহিলা পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের বেলাব উপজেলা সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধরসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কন্যা শিশু নির্যাতন রোধের লক্ষ্য নিয়ে সারা বিশ্বে প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পক্ষকাল পালন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধ, নারী ও শিশু কন্যার নিরাপত্তা নিশ্চিত এবং মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park