1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নরসিংদীর মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের মজিতপুর গুইলেরটেক গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. কাজল মিয়া (৪৫)। তিনি স্থানীয় মজিতপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম মো. বাদল মিয়া (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে বাদল মিয়া ক্ষিপ্ত হয়ে হাতে থাকা শাবল দিয়ে বড় ভাই কাজল মিয়ার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।” ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park