1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের নির্মম হত্যাযজ্ঞে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে নেতৃত্ব দেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।

এ সময় উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মাহরুফুর রহমান, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে দিবসটির তাৎপর্য স্মরণে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park