1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নাগরপুরে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট’২৪

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কাজী মোস্তফা রুমি বিশেষ প্রতিনিধি

 

টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ই জুন’২৪ রোজ বুধবার সকালে সরকারি যদুনাথ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। আজকের ফাইনাল খেলায় চৌবাড়িয়া পচাসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ঘুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেঘনা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে নবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।

নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদ, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নাগরপুর খানা অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মাহাবুব রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হোসেন আলী, সাধারন সম্পাদক কানিজ ফাতেমা (রলে) উপস্থিত ছিলেন। এসময় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park