1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নাগরপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান জিৎ, ভাইস চেয়ারম্যান ফারুক ও জরিনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কাজী মোস্তফা রুমি টাঙ্গাইল

 

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২৯ মে’২৪ রোজ বুধবার তৃতীয় ধাপে নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন’২৪ এ চেয়ারম্যান পদে ব্যারিস্টার সালমান শামস জিৎ আনারস প্রতীকে ৩৫ হাজার ৭৪৭, ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফারুক হোসেন তালা মার্কায় ১০ হাজার ৮৩৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম প্রজাপতি মার্কায় ১৭ হাজার ৩২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উক্ত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি হতে বহিষ্কৃত ক্ষমতাসীন দলের একাংশের মদদপুষ্ট আব্দুস সামাদ দুলাল ঘোড়া মার্কায় ১৯ হাজার ৮১৭, ভাইস চেয়ারম্যান পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রমিক নেতা মোঃ ঠান্ডু মিয়া টিউবওয়েল প্রতীকে ১০ হাজার ৩৯৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার কাকলি ফুটবল প্রতীকে ১৪ হাজার ৪০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 

প্রতিটি ভোটকেন্দ্রে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে সকল প্রার্থীদের এজেন্টের সম্মুখে ভোট গণনা হওয়ার পরে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশিত হওয়ার পর কেন্দ্রে উপস্থিত জনসাধারণের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষভাবে উল্লেখ্য, নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২,৬৩,০৩৭, মোট ভোট কেন্দ্র ৯৮ এবং ভোট প্রদানের হার শতকরা ২২.২৬%।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park