
নিজস্ব প্রতিবেদক
নাগরিক ফোরাম খুলনা ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
হাফিজুর রহমানের মা জয়নব বেগম ৭ ডিসেম্বর রবিবার রাত ১টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি চার সন্তানের জননী ছিলেন—দুই ছেলে মোঃ হাফিজুর রহমান লিটন ও মোঃ আশিকুর রহমান মিলন এবং দুই মেয়ে মাহমুদা আক্তার দোলন ও হেলেনা আক্তার কাজল। তিনি অসংখ্য গুণী ও গুনাগাহী রেখে গেছেন।
মোঃ হাফিজুর রহমান সহ তাঁর পরিবারের সকল সদস্যকে আল্লাহ্ এই শোক সহ্য করার ধৈর্য দান করুন। তিনি ছিলেন হাফিজুর রহমানের জীবনের প্রেরণা, শক্তি ও দোয়ার দীপ্ত আলো।
৮ ডিসেম্বর সোমবার জোহরবাত নগরীর খালিশপুর গোয়ালখালী বাইতুল মামুর জামে মসজিদে জানাজার নামাজ শেষে জয়নব বেগমকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক ফোরাম ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক বাসিত উদ্দিন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ শান্ত ইসলাম, ইকবাল হাসান তুহিন, মুজগুন্নি পেটকার বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসাদুজ্জামান, মোঃ মুজাহার আলী, মোঃ আব্দুর রহিম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মিন্টু, রাকিব হোসেন, মোঃ শুকুর আলী, মোঃ সোহেলসহ আরও অনেকে।