1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নাগরিক সমাজ ও এ এন এম উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাস্টারের মহা প্রয়াতে নাগরিক শোক ও স্মরণসভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাবোতে এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রাক্তন সভাপতি, ফজলুল হক খোন্দকার স্মৃতি পরিষদের সাবেক সভাপতি, নারী অধিকার প্রতিষ্ঠায় অন্যতম সহযোদ্ধা, তৃণমূল স্বাস্থ্যসেবার সুযোগ্য সারথি আজীবন শিক্ষাবর্তী, মানব কল্যাণে নিবেদিত প্রাণ সমাজকর্মী ও রাজনীতিক, গরীব ও মেহনতী মানুষের অকৃতিম বন্ধু বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টারের মহা প্রয়াণে নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ(২৪ জানুয়ারি) শনিবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক সমাজ এবং এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় নাগরিক শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শোক সভা বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ মোহাম্মদ আব্দুল সবুর,বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ডা. ফৌউজিয়া মোসলেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু রণজিৎ কুমার সাহা, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক ও বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মাষ্টার, বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া,

সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছেদ মাষ্টার, বারৈচা সমবায় (বর্ণিক) সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান মশি, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সংগঠক খালেদা ইয়াসমীন কনা, শোক সভা বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন সরকার’সহ প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park